Skip to content
Home » মহেশ গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় PDF | রিভিউ Mahesh Story in Bengali

মহেশ গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় PDF | রিভিউ Mahesh Story in Bengali

মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় PDF রিভিউ

যেকোন বইয়ের ফ্রি পিডিএফ পেতে অনুগ্রহ করে আমাদের PDF Download সেকশনটি ভিজিট করুন। প্রতিনিয়ত নতুন নতুন বইয়ে সাজানো হচ্ছে আমাদের এই অনলাইন পাঠশালা। সাথে থাকার জন্য ধন্যবাদ।

Redirect Ads
Google Drive -এ দেখুন

বইঃ মহেশ
লেখকঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Sarat Chandra Chattopadhyay

আরও পড়ুনঃ বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় PDF | রিভিউ Bilashi Short Story

Read Online

বাঙালি ঔপন্যাসিক অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দারুণ জনপ্রিয় একটি ছোটগল্প মহেশ। মহেশ গল্পে মহেশ হচ্ছে গফুর মিয়ার অত্যন্ত আদরের একটি ষাঁড়। যাকে সে সন্তানের মত স্নেহ করে। ভূমিহীন ভাগচাষি কৃষক গফুর একজন মুসলমান যে কায়ক্লেশে জীবন-যাপন করে। মাতৃহারা কন্যা আমিনা এবং তার সন্তানতুল্য মহেশকে নিয়ে তার সংসার। গ্রামের শেষ সীমানায় পথের ধারে জীর্ণ একটি কুঁড়েঘরে তার বসবাস।

গ্রীষ্মের তপ্ত দুপুরে যখন মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যায়, তখন গফুর মিয়ার পরিবারে নেমে আসে অমানিশা অন্ধকার। বর্গাচাষী গফুর মিয়ার নিজদেরই দু’বেলা খাবার জোটে না সেখানে ‘মহেশ’ নামক ষাঁড়টিকে খাবার দিতে রীতিমতো অসম্ভব হয়ে পড়ে। ভাতের ফ্যানটুকুও নিজে না খেয়ে মহেশকে খাওয়ায়। ঘরের চাল থেকে টেনে খড় খাওয়াতে শুরু করে। বর্গা চাষ করে যেটুকু খড় সে পেয়েছিলো সেটাও আগের বছরের বকেয়ার অজুহাতে জমিদার কেড়ে নেয়।

আরও পড়ুনঃ পথের দাবী গল্পের বিষয়বস্তু PDF | Pather Dabi Summary in Bengali

Read Online

দিনদিন খেতে না পেয়ে ক্ষুধার্ত ‘মহেশ’ দড়ি ছিঁড়ে পলায়ন করে খাবারের সন্ধানে। এর বাড়িতে ওর বাড়িতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাচ্চা শিশুকে গুঁতোয়। ফলে তাকে প্রতিনিয়ত জমিদারের কাছে বিচারের দ্বারস্থ হয়তে হয়। গফুর মিয়া একবার মহেশকে বিক্রি করতে গিয়েও পারেনা, কেননা এটা শুধু একটা ষাঁড় নয়, এটা যে তার সন্তান।

একদিন জৈষ্ঠ্য মাসের শেষে ক্ষুধ-পিপাসায় ক্লান্ত কৃষক গফুর মিয়া শুনে তার আদুরে মহেশ দড়ি ছিঁড়ে পালিয়ে গিয়ে জমিদারের অনিষ্ট করেছে। তারই মধ্যে ওই উত্তপ্ত দুপুরে মহেশ গফুরের মেয়েকেও জলের পাত্র সহিত গুঁতো দিয়ে মাটিতে ফেলে দেয়। গফুর আর নিজেকে সংবরণ করতে পারেনা। রাগে-ক্রোধে তার হাতে থাকা ভাঙা লাঙ্গল দিয়ে মহেশের মাথায় সজোরে আঘাত করে । মুহূর্তের মধ্যেই সন্তানতুল্য অবলা প্রাণীটি মাটিতে লুটিয়ে পড়ে… তারপর কি হবে? জানতে হলে এখুনি পড়ে ফেলুন গল্পটি।

আরও পড়ুনঃ ছুটি গল্প PDF | রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প | Chuti | বিষয়বস্তু | চরিত্র

Tags:
x