Skip to content
Home » কুটু মিয়া হুমায়ূন আহমেদ PDF | রিভিউ Kutu Mia Humayun Ahmed

কুটু মিয়া হুমায়ূন আহমেদ PDF | রিভিউ Kutu Mia Humayun Ahmed

কুটু মিয়া হুমায়ূন আহমেদ PDF রিভিউ

যেকোন বইয়ের ফ্রি পিডিএফ পেতে অনুগ্রহ করে আমাদের PDF Download সেকশনটি ভিজিট করুন। প্রতিনিয়ত নতুন নতুন বইয়ে সাজানো হচ্ছে আমাদের এই অনলাইন পাঠশালা। সাথে থাকার জন্য ধন্যবাদ।

Redirect Ads
Google Drive -এ দেখুন

বইঃ কুটু মিয়া 
লেখকঃ হুমায়ূন আহমেদ

তার নাম কুটু মিয়া। বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে। সে বাবুর্চির কাজ জানে। বাংলা, ইংলিশ, থাই, মোগলাই সব ধরনের রান্না পারে। পাইলট স‍্যার তাকে একটা সার্টিফিকেট দিয়েছেন। এই সার্টিফিকেট নিয়ে সে কাজ করতে এসেছে আলাউদ্দিন সাহেবের বাড়িতে।

আলাউদ্দিন সাহেবের কুটু মিয়াকে পছন্দ হলোনা। তাঁর মনে হলো কোথাও কোন সমস্যা আছে। সমস্যা তিনি ধরতে পারছেন না। ইচ্ছার বিরুদ্ধে কুটুকে তিনি চারকিতে রাখলেন। তাঁর জীবন বদলে যেতে শুরু করল। এক সময় দেখা গেল তিনি কুটু মিয়াকে সঙ্গে নিয়ে গুনগুন করে গান গাইছেন–
যমুনার জল দেখতে কালো
স্নান করিতে লাগে ভালো
যৌবন ভাসিয়া গেলো জলে!!

Read Online

“কুটু মিয়া” ভয়ংকর অন্ধকার এক ভুবনের গল্প।
চেতনার অতল গহ্বরে জন্মানো আতঙ্কের গল্প। যে আতঙ্ক আমরা গোপনে লালন করি কিন্তু কখনো তার মুখোমুখি হই না।

খাটের নিচে শব্দ হলো। ফাঁস করে নিঃশ্বাস ফেলার শব্দ। আলাউদ্দিন চমকে উঠলেন। হঠাৎ তাঁর মনে হলো জীবিত কোনো প্রাণী খাটের নিচে আছে। প্রকান্ড কোনো প্রাণী চার পায়ে খাটের নিচে ঘুরছে। প্রাণীটা নিয়মিত নিঃশ্বাসের শব্দ এখন তিনি পাচ্ছেন।

ফোঁ-ফোস। তার গায়ে বোটকা গন্ধ নাকে লাগছে।
খাটের নিচে প্রাণীটা কি? যে কাগজ ছিঁড়ছে??
কুটু মিয়া ই বা কে?? কোন জগতের সে??

Read Online

আপনি যা ভাবছেন পড়ার আগে আমিও এসব ভাবছিলাম বইটার রিভিউ দেখে কুটু মিয়াকে মনের ভেতর অন‍্যরকম ভাবে ভেবে বসেছিলাম। পড়ার পর ধাক্কা খেলাম। হুমায়ূন আহমেদ তো চরিত্র মেরে ফেলার উস্তাদ বইটির চরিত্র হামিদা বানুকে আমার ভীষণ পছন্দ হলো উনি তাকে মেরে ফেললো। ভীষণ রাগ লাগছে। যতটা ভৌতিক লোক মুখে শুনেছি ততটা আমার মনে হয় নি। ভয় পাইনি তবে চমকে গিয়েছি কিছুটা। আপনি ও চমক পেতে চায়লে বইটি পড়ে দেখুন।

বই: কুটু মিয়া
লেখক: হুমায়ূন আহমেদ
পৃষ্ঠা সংখ‍্যা: ১১২
মূল‍্য: ২৮০৳
অন‍্যপ্রকাশ প্রকাশনী।
রিভিউ করেছেনঃ Ta Li Ba


হুমায়ুন আহমেদ বাংলাদেশের এক কলম জাদুকর। বিংশ শতাব্দীর শেষের দিকে জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। হুমায়ুন আহমেদের পদচারণা সর্বত্র ব্যাপীত। পরশ পাথরের মতো তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা পাওয়া গেছে। তিনি বাংলাদেশের ঔপন্যাসিক, ছোট গল্পকার নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকর ও চলচ্চিত্র নির্মাতা। এছাড়াও নাটক চলচ্চিত্র হিসেবে সমাদৃত। শরৎচন্দ্রের পরে বাংলা কথাসাহিত্যিে এতো জনপ্রিয়তা কারো দেখা যায়নি।হুমায়ুন আহমেদের সাহিত্যিক হিসেবে গড়ে ওঠে পারিবারিক বলয় থেকে। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয।

১৯৪৮ সালে ১৩ই নভেম্বর নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় কুতুবপুরে (তৎকালীন পূর্ব পাকিস্তানে) জন্মগ্রহন করেন হুমায়ূন আহমেদ।তিনি পেশায় ছিলেন অধ্যাপক (ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে)। তিনি ১৯৭৩ সালে পারিবারিক ভাবে গুলকেনির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৩২ বছর সংসার করার পর ২০০৫ সালে তাদের ডিভোর্স হয়। তাদের ঘরে তিন মেয়ে ও এক ছেলে (নুহাশ হুমায়ূন) আছে। ২০০৫ সালে শাওনের সাথে দ্বিতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। হুমায়ুন আহমেদের বেশির ভাগ সময় কেটেছে গাজীপুরের গ্রামাঞ্চলে স্থাপিত বাগান বাড়ির নূহাশ পল্লীতে।
 
হুমায়ুন আহমেদ তিন শতাধিকেরও বেশি লিখা লিখে গেছেন, গল্প, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ ও গান। সাহিত্যে তার অবদান অপরিসীম। তার প্রথম রচনা নন্দিত নরকে, যা প্রথম দিকেই ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়াও শঙ্খনীল কারাগার, রজনী, গৌরীপুর জাংশন, আমার আছে জল, অচিন পুর ইত্যাদি। হুমায়ুন আহমেদ অধ্যাপনা ছেড়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। তার প্রথম চলচ্চিত্র আগুনে পরশমণি, যা দেখতে মানুষের উপচে পড়া ভীর জমে। ওভাবে সর্বক্ষেত্রে নিজের পদচারণ রেখে গেছেন। এই বিশিষ্ট কথাসাহিত্যিক ১৯শে জুলাই ২০১২ সালে দেশের বাহিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অনেক দিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। নুহাশ পল্লীর লিচু তলায় উনাকে সমাহিত করা হয়।
 

আরও পড়ুনঃ লীলাবতী হুমায়ূন আহমেদ PDF | রিভিউ Lilaboti Humayun Ahmed

Read Online
Tags:
x